আমাদের কথা
কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলার অন্তর্গত সাদুয়া দামার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা বজরা ইউনিয়নে তিস্তা নদীর অদুরে অবস্থিত । প্রতিষ্ঠানটি উলিপুর উপজেলার তথা দেশের একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিনত করতে সকলের সহায়তা কামনা করছি ।
সংক্ষিপ্ত ইতিহাস
এলাকায় দ্বীনই শিক্ষার প্রভাব বিস্তারের লক্ষে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় ১৯৭৭ খ্রিস্টাব্দে সাদুয়া দামার হাট ফোরকানিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠা লাভ করে । এরপর ০১/০১/১৯৮৩ নাম পরিবর্তন করে সাদুয়া দামার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা রাখা হয়। ০১/০৬/১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়ে সুনামের সহিত মুক্তিযুদ্ধের আদর্শে অসম্প্রদায়িক চেতনায় পরিচালিত হয়ে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ ও তাঁর রাসুল (সা) এর সন্তুষ্টি এবং মুক্তিযুদ্ধের আদর্শে অসম্প্রদায়িক চেতনায় এলাকার ছেলে-মেয়েদেরকে বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তোলা।